ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড
ভোরের আলো ডেস্ক:
২০ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে চলমান ইরানকে ঘিরে সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে।
শুক্রবার দেশটির সরকারি বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে জড়িত দেশগুলোর কাছে চলমান পরিস্থিতিতে যুদ্ধ সরঞ্জাম বা অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া যাবে না। এ কারণে ইরানকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-এর কাছে অস্ত্র সরবরাহ স্থগিত রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণকারী সুইজারল্যান্ড এ সিদ্ধান্তের মাধ্যমে তাদের কূটনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য এবং চলমান সংঘাতের ওপর প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
শুক্রবার | ২০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড