শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বসংঘাত বন্ধে উদ্যোগকে স্বাগত ইরানের, যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়: আরাঘচি

সংঘাত বন্ধে উদ্যোগকে স্বাগত ইরানের, যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়: আরাঘচি

favicon
ভোরের আলো ডেস্ক:
সংঘাত বন্ধে উদ্যোগকে স্বাগত ইরানের, যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়: আরাঘচি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যেকোনো কার্যকর উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত ইরান। তবে এই যুদ্ধ দেশটির ওপর ‘চাপিয়ে দেওয়া’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

জাপানি সংবাদমাধ্যম কিয়োডোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এই সংঘাত বন্ধে প্রস্তুত নয়। সাক্ষাৎকারটি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজেও প্রকাশ করা হয়েছে।

আরাঘচি বলেন, কিছু দেশ সংঘাত নিরসনে উদ্যোগ নিলেও ইরান কার্যকর কোনো প্রস্তাব শুনতে ও বিবেচনা করতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র এখনো আগ্রাসন বন্ধে আগ্রহ দেখাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, ইরান সরাসরি কোনো অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়। বরং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করবে—এমন একটি স্থায়ী সমাধান চায় দেশটি।