শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে অস্থিরতা আরও বেড়েছে, যার প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

শনিবার (২১ মার্চ) একদিনেই বিভিন্ন এয়ারলাইনসের সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংকটে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৬২টিতে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনস-এর দুইটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট, এবং এয়ার আরাবিয়া-এর একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট।

এদিকে, একই দিনে মধ্যপ্রাচ্য রুটে ছয়টি আগমনী ও চারটি বহির্গমন ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকলেও সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলার শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে অনিশ্চয়তা এখনো কাটেনি।