শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইসরায়েলের আরাদে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৮৮

ইসরায়েলের আরাদে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৮৮

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরায়েলের আরাদে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৮৮

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার দেশটির ছোট শহর আরাদ-এ একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলার পর অন্তত ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

এছাড়া পারমাণবিক স্থাপনার কাছে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনা-তেও হামলার খবর পাওয়া গেছে। সেখানে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতিকে “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা” হিসেবে উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, জরুরি পরিস্থিতিতে উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করা হবে এবং জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।