তেলআবিবসহ মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি বিধিনিষেধ জারি
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। রোববার (২২ মার্চ) রাতভর রাজধানী তেলআবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র বিভিন্ন স্থানে আঘাত হানে। এতে কয়েকটি এলাকায় ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ৫০ জনের বেশি সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে জারি করা হয়েছে একাধিক সতর্কবার্তা।
এর আগে, ইরানের রাজধানী তেহরান-এর পূর্বাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিনিধি সুহাইব আল-আসা জানান, ওই বিস্ফোরণের তীব্রতা ছিল নজিরবিহীন।
চলমান এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।