শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ব্যাংক বন্ধ থাকায় পে-অর্ডার জটিলতা, জ্বালানি সরবরাহ ব্যাহত পাম্পে

ব্যাংক বন্ধ থাকায় পে-অর্ডার জটিলতা, জ্বালানি সরবরাহ ব্যাহত পাম্পে

favicon
ভোরের আলো ডেস্ক:
ব্যাংক বন্ধ থাকায় পে-অর্ডার জটিলতা, জ্বালানি সরবরাহ ব্যাহত পাম্পে

ঈদের ছুটির কারণে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় পে-অর্ডার করতে না পারায় ডিপো থেকে জ্বালানি উত্তোলন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর আহ্বায়ক সাজ্জাদুল কবির।

তিনি জানান, ব্যাংক বন্ধ থাকায় পে-অর্ডার করা সম্ভব হচ্ছে না, ফলে ডিপো থেকে নতুন করে তেল তুলতে পারছেন না পাম্প মালিকরা। এতে সারাদেশে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে রেশনিং ব্যবস্থা চালু ছিল, যা পরবর্তীতে তুলে নেওয়া হলেও সরবরাহ স্বাভাবিক হয়নি। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

এর আগে ৬ মার্চ জ্বালানি বিক্রিতে রেশনিং চালু করা হলেও ১৫ মার্চ তা প্রত্যাহার করা হয়। তবে সরবরাহ ব্যবস্থার অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি।

তারা জানান, পে-অর্ডার ছাড়া ডিপো থেকে তেল উত্তোলন সম্ভব নয়। ব্যাংক বন্ধ থাকায় এই প্রক্রিয়া আটকে যাওয়ায় অনেক পাম্পে জ্বালানি সংকট তৈরি হয়েছে।

এদিকে সংগঠনটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে দেশের অনেক পেট্রল পাম্প সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। ব্যাংক খুললে সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।