শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা, হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের

ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা, হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা, হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গভীর ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। একই সঙ্গে তিনি আগামী ৫ দিনের জন্য দেশটিতে সম্ভাব্য সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গত দুই দিনে ইরানের সঙ্গে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়েছে, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যের সংঘাতের স্থায়ী সমাধান।

তিনি আরও জানান, আলোচনার ইতিবাচক অগ্রগতির কারণে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে।

এই পাঁচ দিন আলোচনা অব্যাহত থাকবে উল্লেখ করে ট্রাম্প বলেন, আলোচনার ফলাফলের ওপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।