বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বইসরায়েলে চীনা নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান, নিরাপত্তা ঝুঁকি বাড়ছে

ইসরায়েলে চীনা নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান, নিরাপত্তা ঝুঁকি বাড়ছে

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরায়েলে চীনা নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান, নিরাপত্তা ঝুঁকি বাড়ছে

ইসরায়েল ছাড়তে চীনা দূতাবাসের জরুরি নির্দেশ
হামলা বাড়ায় নাগরিকদের সতর্ক করল চীন
নিরাপদ এলাকায় সরে যেতে চীনা নাগরিকদের প্রতি আহ্বান

সংবাদ:
ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের দ্রুত দেশ ছাড়তে অথবা নিরাপদ এলাকায় সরে যেতে আহ্বান জানিয়েছে চীনের দূতাবাস। নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ইসরায়েলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা ও তীব্রতা বেড়েছে। এর ফলে হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতিও বাড়ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়মতো আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় একাধিক ঘটনায় মানুষ আহত হয়েছেন। তাই কোনো ধরনের ঝুঁকি না নিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

চীনা নাগরিকদের বিমানবন্দর, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও তেল শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হোম ফ্রন্ট কমান্ডএর নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

এছাড়া বাসা ও কর্মস্থলের কাছে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা রাখা এবং সাইরেন বাজলে দ্রুত আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতিতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনে দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, দক্ষিণ সিনাইর তাব্বা সীমান্ত ক্রসিং দিয়ে হংকং, ম্যাকাও ও তাইওয়ানের নাগরিকসহ চীনা নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।