শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নতুন প্রধান জোলকাদর

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নতুন প্রধান জোলকাদর

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নতুন প্রধান জোলকাদর

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ সামরিক কমান্ডার ও কৌশলবিদ মোহাম্মদ বাকের জোলকাদর। তিনি এই পদে আলী লারিজানির স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপ-প্রধান সাইয়েদ মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম Press TV-এর খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টের আদেশ এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির অনুমোদনে জোলকাদরকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে, গত সপ্তাহে ইসরায়েলি-আমেরিকান হামলায় নিহত হন সাবেক প্রধান আলী লারিজানি। তিনি ২০২৫ সালের আগস্ট থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন।