ইরানকে ১৫ দফা প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত
ভোরের আলো ডেস্ক:
২৫ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে The New York Times ও Reuters।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানর মাধ্যমে প্রস্তাবটি তেহরান-এর কাছে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব দিয়েছিল।
ইসরায়েলি সংবাদমাধ্যম Channel 12 জানিয়েছে, প্রস্তাবের অন্যতম শর্ত হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং এটিকে ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করা।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইরান যদি এই প্রস্তাবগুলো মেনে নেয়, তাহলে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।
তবে BBC জানিয়েছে, তারা এখনো এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নথিপত্র দেখতে পায়নি এবং তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা চালাচ্ছে।
বুধবার | ২৫ মার্চ ২০২৬
ইরানকে ১৫ দফা প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত