শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়সরকার গণরায় মানছে না, সংবিধান নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম

সরকার গণরায় মানছে না, সংবিধান নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম

favicon
ভোরের আলো ডেস্ক:
সরকার গণরায় মানছে না, সংবিধান নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সভায় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার গণরায় মানছে না এবং সংবিধান নিজেদের সুবিধামতো ব্যাখ্যা করছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে, আর বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নয়—এমন দ্বিচারিতা আমরা আগেও দেখেছি।”

তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, বর্তমানে ক্ষমতাসীন দলেও একই প্রবণতা দেখা যাচ্ছে।

সরকারের এই অবস্থান অব্যাহত থাকলে জনগণ আবার রাজপথে নিজেদের মতামত জানাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি শুধু সংসদেই নয়, রাজপথেও সক্রিয় থাকবে। সংস্কার, বিচার ও দুর্নীতিবিরোধী আন্দোলন আরও জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।