ইরান ইস্যুতে মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ তথ্য নিশ্চিত করেন।
স্প্যানিশ সংবাদপত্র El País–এর বরাতে জানা যায়, ইরান-সংক্রান্ত কোনো সামরিক অভিযানে স্পেন তার আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না।
এ সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে মার্কিন বিমানগুলোকে স্পেন এড়িয়ে চলতে হচ্ছে, যদিও জরুরি পরিস্থিতিতে ব্যতিক্রম রাখা হয়েছে।
দেশটির অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, আন্তর্জাতিক আইনের বাইরে পরিচালিত যুদ্ধে অংশ না নেওয়ার নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র বিরোধিতা করে এগুলোকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে আখ্যা দিয়েছেন।
এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনকে বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: Reuters