বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বইরান যুদ্ধ থামাতে অগ্রগতির দাবি ট্রাম্পের, চুক্তি না হলে কঠোর হামলার হুমকি

ইরান যুদ্ধ থামাতে অগ্রগতির দাবি ট্রাম্পের, চুক্তি না হলে কঠোর হামলার হুমকি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান যুদ্ধ থামাতে অগ্রগতির দাবি ট্রাম্পের, চুক্তি না হলে কঠোর হামলার হুমকি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে কূটনৈতিক আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি ইরানকে কঠোর হুমকিও দিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, দ্রুত যুদ্ধবিরতি চুক্তি না হলে এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে না দিলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে।

তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ, তেলকূপ ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হতে পারে। যদিও এখন পর্যন্ত এসব স্থাপনায় হামলা চালানো হয়নি বলে উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন বক্তব্য বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।