বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বআলোচনার প্রস্তাব পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বসেনি ইরান

আলোচনার প্রস্তাব পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বসেনি ইরান

favicon
ভোরের আলো ডেস্ক:
আলোচনার প্রস্তাব পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বসেনি ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনা প্রস্তাব এলেও তেহরান এখনো কোনো আলোচনায় অংশ নেয়নি।

তিনি বলেন, পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে একগুচ্ছ প্রস্তাবসহ আলোচনা করার অনুরোধ পেয়েছে ইরান। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানযুক্তরাষ্ট্র–এর মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি।

যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি জানান, ইরান তার আগের অবস্থানেই অটল রয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন চলমান থাকায় দেশটির সব মনোযোগ নিজেদের নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় নিবদ্ধ।

অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভালোভাবে এগোচ্ছে। তবে এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে তেহরান।

বিশ্লেষকদের মতে, দুই দেশের এমন বিপরীতমুখী বক্তব্য কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।