বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বইরান আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, এক পাইলট উদ্ধার, অন্যজন অনিশ্চিত

ইরান আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, এক পাইলট উদ্ধার, অন্যজন অনিশ্চিত

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, এক পাইলট উদ্ধার, অন্যজন অনিশ্চিত

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন জনগণের যুদ্ধবিরোধী মনোভাব আরও জটিল আকার নিচ্ছে। শুক্রবার (৪ এপ্রিল) ইরানের আকাশসীমায় একটি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এ পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে।

CNN জানিয়েছে, ভূপাতিত বিমানের দুই ক্রু সদস্যের মধ্যে একজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অন্যজনের অবস্থান এখনো নিশ্চিত নয়, যা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর কিছুক্ষণ পর আরও একটি মার্কিন যুদ্ধবিমানে হামলার খবর পাওয়া যায়। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, ওই বিমানের পাইলট পরিস্থিতি সামাল দিয়ে বিমানটি ইরানের আকাশসীমার বাইরে নিয়ে গিয়ে ইজেক্ট করতে সক্ষম হন। পরে তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনাগুলো ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।