বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বইসলামাবাদ বৈঠক নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে মার্কিন গণমাধ্যম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদ বৈঠক নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে মার্কিন গণমাধ্যম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসলামাবাদ বৈঠক নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে মার্কিন গণমাধ্যম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত আলোচনায় অংশ নিতে ইরান কখনোই অস্বীকৃতি জানায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ বিষয়ে মার্কিন গণমাধ্যম ভুল তথ্য প্রচার করছে।

তিনি পাকিস্তান সরকারের উদ্যোগের প্রশংসা করে বলেন, ইরান এ প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ এবং ইসলামাবাদ সফরে তাদের কোনো আপত্তি নেই।

আরাগচি জোর দিয়ে বলেন, ইরান শুধু আলোচনার জন্য আলোচনা করতে চায় না; বরং তাদের ওপর চাপিয়ে দেওয়া ‘অবৈধ যুদ্ধ’ বন্ধে একটি চূড়ান্ত ও স্থায়ী সমাধান খুঁজছে।

সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে পাকিস্তান কূটনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশটির কর্মকর্তারা ইসলামাবাদে আলোচনার আয়োজন করতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

তবে মার্কিন গণমাধ্যমের সমালোচনা করলেও, ইরানি সূত্রগুলো আগে জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী নয় তেহরান। তাদের মতে, যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাবকে কৌশল হিসেবে ব্যবহার করতে পারে।

এই পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতাকে ইতিবাচক হিসেবে তুলে ধরে ইরান যুদ্ধের স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।