বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়জ্বালানি সংকটে সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান-মল বন্ধের সিদ্ধান্ত বহাল

জ্বালানি সংকটে সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান-মল বন্ধের সিদ্ধান্ত বহাল

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি সংকটে সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান-মল বন্ধের সিদ্ধান্ত বহাল

যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধের সরকারি সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু

শনিবার (৪ এপ্রিল) ঢাকার বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্যই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সময়সীমা পরিবর্তনের কোনো সুযোগ নেই বলেও তিনি জানান।

তিনি ব্যবসায়ীদের জাতীয় স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।

বৈঠক শেষে দোকান মালিক সমিতির নেতারা জানান, তারা বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করছেন এবং সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশ মেনে নেবেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।