জ্বালানি সংকটে শিক্ষা কার্যক্রমে নতুন নির্দেশনা আজ
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অনলাইন ও সশরীরে ক্লাস নিয়ে আজ রবিবার নতুন নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে এ তথ্য জানান নাসিমুল গনি।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসংক্রান্ত বিষয়ে আলাদা নির্দেশনা দেওয়া হবে এবং এ বিষয়ে আরও কিছু আলোচনা প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়টিও গুরুত্ব পাবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর পরিকল্পনা করেছিল। প্রস্তাব অনুযায়ী, জোড়-বিজোড় পদ্ধতিতে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
নতুন নির্দেশনায় জ্বালানি সাশ্রয় ও শিক্ষার ধারাবাহিকতা—দুই বিষয়ই গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।