বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়বিচার বিভাগ নিয়ে ড. ইউনূসের সমালোচনা করলেন আনিস আলমগীর

বিচার বিভাগ নিয়ে ড. ইউনূসের সমালোচনা করলেন আনিস আলমগীর

favicon
ভোরের আলো ডেস্ক:
বিচার বিভাগ নিয়ে ড. ইউনূসের সমালোচনা করলেন আনিস আলমগীর

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বিচার বিভাগ নিয়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর কঠোর সমালোচনা করেছেন।

বেসরকারি টেলিভিশন নিউজ ২৪-এর নিয়মিত অনুষ্ঠান ‘জনতন্ত্র গণতন্ত্র’-এ অংশ নিয়ে তিনি বলেন, বিচার বিভাগকে আরও খারাপ করার কাজ করেছেন ড. ইউনূস।

আনিস আলমগীর বলেন, স্বাধীনতার পর থেকেই বিচার বিভাগের স্বাধীনতা, বিশেষ করে নিম্ন আদালতের স্বাধীনতা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তার দাবি, অনেক ক্ষেত্রে আদালত সরকারের প্রভাবের বাইরে স্বাধীনভাবে কাজ করতে পারে না।

তিনি আরও অভিযোগ করেন, ভুয়া মামলায় আদালত যখন জামিন দেন, তখন তা নিয়েও সমালোচনা করা হয়। এ প্রসঙ্গে তিনি আসিফ নজরুল-এর সমালোচনা করে বলেন, বিচার বিভাগের সিদ্ধান্তকে অযথা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রসঙ্গে তিনি বলেন, একদিকে সংস্থাটিকে শক্তিশালী করার কথা বলা হলেও অন্যদিকে ভিন্নমত দমনে তা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়েও মন্তব্য করেন আনিস আলমগীর। তার মতে, যারা নিজেরা রাষ্ট্রপতিকে যথাযথ সম্মান দেননি, তারাই এখন ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন।