শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমশিক্ষাপ্রাথমিক স্কুল বন্ধ বা অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

প্রাথমিক স্কুল বন্ধ বা অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রাথমিক স্কুল বন্ধ বা অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

দেশে চলমান হাম রোগ-এর প্রাদুর্ভাব এবং জ্বালানিসংকটের মধ্যেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা অনলাইন ক্লাসে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার পক্ষেই অবস্থান নিয়েছে এবং অনলাইন ক্লাসে যাওয়ার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেই।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্কুল বন্ধের বিষয়েও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়ার ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে।