শনিবার , ১১ এপ্রিল ২০২৬
শনিবার , ১১ এপ্রিল ২০২৬
হোমজাতীয়দোকানপাট খোলা রাখার সময় বাড়ল, সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসার সুযোগ

দোকানপাট খোলা রাখার সময় বাড়ল, সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসার সুযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
দোকানপাট খোলা রাখার সময় বাড়ল, সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসার সুযোগ

ব্যবসায়ীদের অনুরোধে দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এর আগে এ বিষয়ে তথ্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সময় বাড়ানোর অনুরোধ জানান। সেই প্রেক্ষিতে সরকার দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।

এছাড়া মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও একই সময়সীমা অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।