বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমশিক্ষাটানা ৫ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

টানা ৫ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

favicon
ভোরের আলো ডেস্ক:
টানা ৫ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটির ঘোষণা রয়েছে। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, আগামী রবিবার (১২ এপ্রিল) থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

ছুটির কারণ হিসেবে জানা গেছে, রবিবার বৈসাবি উৎসব, সোমবার চৈত্র সংক্রান্তি এবং মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে পৃথকভাবে ছুটি নির্ধারিত রয়েছে।

এর আগে, শুক্রবার ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা পাঁচ দিনের জন্য বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান।

ফলে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।