আগামী ২ জুলাই শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা
চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন।
তিনি জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে।
এবারের পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র চালু থাকলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো। নতুন এই উদ্যোগে মূল্যায়ন পদ্ধতিতে সমন্বয় ও পরীক্ষায় সমতা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।