সোমবার , ২০ এপ্রিল ২০২৬
সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমশিক্ষামঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

favicon
ভোরের আলো ডেস্ক:
মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। এবারের পরীক্ষার প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। বহুনির্বাচনি ও সৃজনশীল পরীক্ষা বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করতে হবে।

এ ছাড়া ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ, অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার, মোবাইল ফোন বহন নিষেধাজ্ঞা এবং নিবন্ধনপত্রে উল্লিখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে অংশ নিতে না পারার নির্দেশনাও রয়েছে।

ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করলে পরীক্ষার্থীরা ঝামেলামুক্তভাবে পরীক্ষায় অংশ নিতে পারবে।