মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
হোমশিক্ষাচলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসির রুটিন: শিক্ষামন্ত্রী

চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসির রুটিন: শিক্ষামন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসির রুটিন: শিক্ষামন্ত্রী

চলতি সপ্তাহেই এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


শিক্ষামন্ত্রী বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আর কোনো আপত্তি নেই। রুটিন প্রকাশের কাজ চলমান রয়েছে এবং তা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।


এসএসসির প্রথম দিনের পরীক্ষা শেষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রথম দিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্নফাঁসেরও কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।


তিনি বলেন, পরবর্তী পরীক্ষাগুলোও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।