শনিবার , ২৫ এপ্রিল ২০২৬
শনিবার , ২৫ এপ্রিল ২০২৬
হোমশিক্ষাসেশনজট কমাতে ২০২৭ সালের এসএসসি ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সেশনজট কমাতে ২০২৭ সালের এসএসসি ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
সেশনজট কমাতে ২০২৭ সালের এসএসসি ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরেই আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, করোনা-পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন কারণে পরীক্ষার সময়সূচিতে যে অস্বাভাবিকতা তৈরি হয়েছিল, তা দূর করে শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের সমস্যা কমাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

এছাড়া একই কারণে ২০২৭ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তবে এইচএসসি পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ‘বদলি নীতিমালা’ নিয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে নতুন নীতিমালা দ্রুত কার্যকর করা হবে।