রবিবার , ২৬ এপ্রিল ২০২৬
রবিবার , ২৬ এপ্রিল ২০২৬
হোমশিক্ষাডিসেম্বরে সব পাবলিক পরীক্ষা শেষ, জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনা

ডিসেম্বরে সব পাবলিক পরীক্ষা শেষ, জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনা

favicon
ভোরের আলো ডেস্ক:
ডিসেম্বরে সব পাবলিক পরীক্ষা শেষ, জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনা

দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট কমাতে ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষ করে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এ ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং এর সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

এদিকে প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়ানো গুজব যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে।