রবিবার , ০৩ মে ২০২৬
রবিবার , ০৩ মে ২০২৬
হোমজাতীয়‘২০২৪ সালের ৫ আগস্ট দেশ আবার স্বাধীন হয়েছে’:সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘২০২৪ সালের ৫ আগস্ট দেশ আবার স্বাধীন হয়েছে’:সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
‘২০২৪ সালের ৫ আগস্ট দেশ আবার স্বাধীন হয়েছে’:সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা এই দেশকে আবার স্বাধীন করেছে।

শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়াম–এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একসময় পরাধীন ছিল এবং পূর্বপুরুষরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তবে পরবর্তীতে নানা সমস্যা সৃষ্টি হয়। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের ছাত্র-জনতা আবারও দেশকে নতুনভাবে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মই দেশের ভবিষ্যৎ এবং তাদেরই দায়িত্ব নিতে হবে। খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান তিনি।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় সাড়ে চার বছর আগে আমিনুল হক–এর সঙ্গে আলোচনা থেকেই এ উদ্যোগের ধারণা আসে। পরবর্তীতে সরকার গঠন করলে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, পড়াশোনা কিংবা খেলাধুলা—সবক্ষেত্রেই শিশু-কিশোরদের পাশে থাকবে সরকার। ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, খেলোয়াড় বা শিল্পী—যে যাই হতে চায়, তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।