রবিবার , ০৩ মে ২০২৬
রবিবার , ০৩ মে ২০২৬
হোমবিশ্বন্যাটো জোটে ভাঙনের আশঙ্কা পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক

ন্যাটো জোটে ভাঙনের আশঙ্কা পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক

favicon
ভোরের আলো ডেস্ক:
ন্যাটো জোটে ভাঙনের আশঙ্কা পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে ন্যাটো জোটে ভাঙনের আশঙ্কা প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় টাস্ক বলেন, ট্রান্সআটলান্টিক সম্প্রদায়ের সবচেয়ে বড় হুমকি বাইরের শত্রু নয়, বরং জোটের অভ্যন্তরীণ ভাঙন। এই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মূলত, জার্মানি থেকে প্রায় ৫ হাজার সেনা প্রত্যাহারের যুক্তরাষ্ট্র–এর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এ মন্তব্য করেন পোলিশ প্রধানমন্ত্রী।

এর আগে, সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর বিষয়টি পর্যালোচনার কথা জানান।

এই সিদ্ধান্তকে ঘিরে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে উত্তেজনাও তৈরি হয়েছে বলে জানা গেছে।