রবিবার , ০৩ মে ২০২৬
রবিবার , ০৩ মে ২০২৬
হোমজাতীয়ঢাকা-দিল্লির উদ্যোগে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর পথে দুই দেশ

ঢাকা-দিল্লির উদ্যোগে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর পথে দুই দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা-দিল্লির উদ্যোগে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর পথে দুই দেশ

বাংলাদেশভারত দেড় বছরের কূটনৈতিক উত্তেজনার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।

এরই মধ্যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ইস্যু শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালু করার প্রস্তুতি নিচ্ছে।

ভারতভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, চলতি বছরের এপ্রিলে নয়াদিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ভিসা স্বাভাবিকীকরণকে অগ্রাধিকার দেন।

বর্তমানে কলকাতা, আগরতলা, চেন্নাইসহ বিভিন্ন শহরে বাংলাদেশের সব ভিসা কেন্দ্র চালু রয়েছে। ফলে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে দিল্লির কাছ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছে ঢাকা।