রবিবার , ০৩ মে ২০২৬
রবিবার , ০৩ মে ২০২৬
হোমজাতীয়ঢাকায় শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা নেই: ডিএমপি

ঢাকায় শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা নেই: ডিএমপি

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকায় শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা নেই: ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, বর্তমানে রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীদের উল্লেখযোগ্য কোনো তৎপরতা নেই।

রোববার (৩ মে) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “কিছু মাঝারি মানের সন্ত্রাসী বা তাদের নাম ভাঙিয়ে কিছু অপরাধ সংঘটিত হচ্ছে। তারা নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়াচ্ছে, তবে সাধারণ জনগণের ওপর আক্রমণের ঘটনা খুব বেশি নেই।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এসব অপরাধীদের ওপর নজরদারি অব্যাহত রয়েছে এবং গ্রেফতারের প্রক্রিয়াও চলমান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, শুধু থানা পুলিশ নয়, ডিবি, সিটিটিসি এবং র‍্যাব-এর সমন্বয়ে এসব অভিযানে কাজ করা হচ্ছে। বিভিন্ন ইউনিটের কাছে থাকা তালিকা অনুযায়ী সমন্বিতভাবে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।