সোমবার , ০৪ মে ২০২৬
সোমবার , ০৪ মে ২০২৬
হোমশিক্ষা১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক নিয়োগে কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক নিয়োগে কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক নিয়োগে কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের কেউ বাদ পড়বে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের সবাইকে যোগদানের সুযোগ দেওয়া হবে। যদিও নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, তবুও কাউকে বাদ দেওয়া হবে না।

যোগদানের সময়সীমা সম্পর্কে তিনি জানান, খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। বাকি প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই তাদের যোগদান করানো হবে।

তিনি আরও বলেন, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কিছু শর্তসাপেক্ষে যোগদান করতে হবে। যোগদানের পর তাদের পিটিআইতে প্রশিক্ষণ নিতে হবে এবং সেখানে সফল হতে হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ না হলে তারা শিক্ষক হিসেবে থাকতে পারবেন না।