গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের নিন্দা, নিহত সাংবাদিকদের স্মরণে পোপ লিও
বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন এবং সংঘাতপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পোপ চতুর্দশ লিও।
রোববার (৩ মে) সেন্ট পিটার্স স্কোয়ার-এ সাপ্তাহিক প্রার্থনার শেষে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।
সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোপ বলেন, স্বাধীন সাংবাদিকতা আজকের বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য অনুসন্ধানের পথে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “যারা সত্যের সন্ধানে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।”
গণমাধ্যমের স্বাধীনতাকে সমাজের একটি মৌলিক স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি প্রকাশ্য ও গোপন—উভয় ধরনের দমন-পীড়নের নিন্দা জানান।
গণমাধ্যমের স্বাধীনতাকে সমাজের একটি মৌলিক স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি প্রকাশ্য ও গোপন—উভয় ধরনের দমন-পীড়নের নিন্দা জানান।
এর আগে সাংবাদিকতার কাজকে অপরাধ হিসেবে দেখার প্রবণতার বিরোধিতা করে অন্যায়ভাবে আটক বা নির্যাতিত সাংবাদিকদের মুক্তির আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন পোপ।