পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রণয় ভার্মা বাংলাদেশ–ভারত সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
তিনি বলেন, দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক লাভের ভিত্তিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ভারত সরকার ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।