মঙ্গলবার , ০৫ মে ২০২৬
মঙ্গলবার , ০৫ মে ২০২৬
হোমবিশ্বপশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়, জনগণকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়, জনগণকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

favicon
ভোরের আলো ডেস্ক:
পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়, জনগণকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে থাকার পর জনগণকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


সোমবার (৪ মে) ভোট গণনার প্রবণতায় ভারতীয় জনতা পার্টির নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত স্পষ্ট হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রতিক্রিয়া জানান।


নিজ বার্তায় মোদি বলেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। ২০২৬ সালের এই নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তি ও সুশাসনের রাজনীতির জয় হয়েছে।” তিনি রাজ্যের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিনি আরও বলেন, জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব জনসমর্থন দিয়েছে এবং তাদের প্রত্যাশা পূরণে দল সর্বোচ্চ চেষ্টা করবে। এমন একটি সরকার গঠনের প্রতিশ্রুতি দেন, যা সব শ্রেণির মানুষের সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।