সোমবার , ১১ মে ২০২৬
সোমবার , ১১ মে ২০২৬
হোমশিক্ষাঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়ার পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়ার পদত্যাগ

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়ার পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকেও অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা তার ছিল না।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব গ্রহণের কোনো পরিকল্পনা তার ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর তিনি দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হন।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, তিনি একজন সাধারণ প্রভাষক এবং এই ধরনের বড় প্রশাসনিক দায়িত্ব তার জন্য অপ্রত্যাশিত ছিল।

সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গত দুই বছরে তিনি তার কাছ থেকে ধৈর্য, সংযম ও শিক্ষার্থীদের পরিস্থিতি মোকাবেলার গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন-পরবর্তী সময় ছিল একটি অভূতপূর্ব অভিজ্ঞতা, যা আগে কোনো প্রক্টর বা তার টিমকে মোকাবেলা করতে হয়নি বলে তিনি মনে করেন।