সোমবার , ১৫ জুন ২০২৬
সোমবার , ১৫ জুন ২০২৬
হোমবিশ্বইসরায়েলের প্রধানমন্ত্রীর ‘গোপন সফর’ দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলল আমিরাত

ইসরায়েলের প্রধানমন্ত্রীর ‘গোপন সফর’ দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলল আমিরাত

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রীর ‘গোপন সফর’ দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলল আমিরাত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের সময় সংযুক্ত আরব আমিরাতে গোপনে সফর করে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার কার্যালয় এ ঘটনাকে ‘ঐতিহাসিক সাফল্য’ বলে উল্লেখ করে।

তবে অল্প সময়ের মধ্যেই এই দাবি নাকচ করে দেয় সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এমন কোনো গোপন সফর বা বৈঠকের খবর পুরোপুরি অসত্য।

আমিরাত আরও জানায়, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক কোনো গোপন সমঝোতার ভিত্তিতে নয়; বরং প্রকাশ্য চুক্তির মাধ্যমেই পরিচালিত হচ্ছে। ইরানের সঙ্গে সংঘাত চলাকালে আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাও হামলার শিকার হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরেই আমিরাতের সমালোচনা করে আসছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, নেতানিয়াহু যে তথ্য প্রকাশ করেছেন, সে বিষয়ে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো আগেই দেশটির নেতৃত্বকে সতর্ক করেছিল।

তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে এ ধরনের গোপন সহযোগিতা ক্ষমার অযোগ্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা উচিত।

উল্লেখ্য, এই চুক্তিগুলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনামলে সম্পন্ন হয়েছিল।