রবিবার , ১৭ মে ২০২৬
রবিবার , ১৭ মে ২০২৬
হোমজাতীয়আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা প্রয়োজন: আমিনুল হক

আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা প্রয়োজন: আমিনুল হক

favicon
ভোরের আলো ডেস্ক:
আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা প্রয়োজন: আমিনুল হক

আমিনুল হক বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এ কাজে সাধারণ জনগণকেও সহযোগিতা করতে হবে।

শনিবার (১৬ মে) রাজধানীর পল্লবী এলাকায় আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করায় তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকার পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে, যাতে তারা জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, মাদক সমস্যার স্থায়ী সমাধানে শুধু কারবারিদের ধরলেই হবে না, বরং মাদকের উৎপাদন ও আমদানির উৎসও বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, সরকার মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।