বুধবার , ২০ মে ২০২৬
বুধবার , ২০ মে ২০২৬
হোমশিক্ষাস্কুল-কলেজের জন্য জরুরি নির্দেশনা, নির্ধারিত সময়ে বাজেট চাহিদা জমা না দিলে মিলবে না বরাদ্দ

স্কুল-কলেজের জন্য জরুরি নির্দেশনা, নির্ধারিত সময়ে বাজেট চাহিদা জমা না দিলে মিলবে না বরাদ্দ

favicon
ভোরের আলো ডেস্ক:
স্কুল-কলেজের জন্য জরুরি নির্দেশনা, নির্ধারিত সময়ে বাজেট চাহিদা জমা না দিলে মিলবে না বরাদ্দ

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট চূড়ান্ত করতে চাহিদাপত্র আহ্বান করেছে সরকার। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার জারি করা এক অফিস আদেশে জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ৪ জুনের মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করে বাজেট চাহিদা জমা দিতে হবে।

মাউশি জানিয়েছে, তাদের ওয়েবসাইট থেকে ১১ পাতার নির্ধারিত ছক সংগ্রহ করে আগামী অর্থবছরের বাজেট চাহিদা প্রস্তুত করতে হবে। পরে সেই তথ্য নির্ধারিত সময়ের মধ্যে গুগল ফরমে জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বা অফিস বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে বলেও সতর্ক করেছে অধিদপ্তর। এ কারণে সৃষ্ট পরিস্থিতির দায় অধিদপ্তর নেবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।