কলেজের ঈদুল আজহার ছুটির তালিকায় সংশোধন, ছুটি শুরু ২২ মে
সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকায় সংশোধনী এনেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র ঈদুল আজহার ছুটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তবে মোট ছুটির মেয়াদ অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলেজগুলোতে ঈদের ছুটি ২২ মে থেকে শুরু হয়ে আগামী ৬ জুন পর্যন্ত চলবে। এর আগে প্রকাশিত প্রজ্ঞাপনে ছুটির সময় নির্ধারণ করা হয়েছিল ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত।
মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত সময়সূচি অনুযায়ী সব সরকারি ও বেসরকারি কলেজে ছুটি কার্যকর হবে।