শুক্রবার , ০৫ জুন ২০২৬
শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমশিক্ষানতুন বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা

নতুন বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
নতুন বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ হিসেবে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা রাখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবারের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রী জিডিপির ২ শতাংশ বরাদ্দের আশ্বাস দিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৩১ শতাংশ বেশি।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে উল্লেখ করে মন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট তহবিল থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে।

এ অবস্থায় আগামী এক মাসের মধ্যে একটি বিশেষ থোক বরাদ্দ থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট এবং অবসরকালীন ভাতা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষা খাতে বাড়তি বরাদ্দের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।