সোমবার , ০৮ জুন ২০২৬
সোমবার , ০৮ জুন ২০২৬
হোমবিনোদন৩৩ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় চীনা অভিনেতা জিন জে

৩৩ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় চীনা অভিনেতা জিন জে

favicon
ভোরের আলো ডেস্ক:
৩৩ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় চীনা অভিনেতা জিন জে

জনপ্রিয় রোমান্টিক ড্রামা ও স্বল্পদৈর্ঘ্য সিরিজের অভিনেতা জিন জে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

অভিনেতার এজেন্সি ‘শেংশি গুয়াংনিয়ান কালচার কোং লিমিটেড’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের ৪ জুন চীনের হাংঝো শহরে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা, যার প্রকৃত নাম ছিল ঝাং জিয়াউই।

১৯৯৩ সালের ৩০ জানুয়ারি চীনের শানডং প্রদেশের ওয়েইহাইতে জন্ম নেওয়া জিন জে প্রথমে ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি অভিনয়ে যুক্ত হয়ে রোমান্টিক সিরিজ ও টেলিভিশন ড্রামার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘হ্যালো জোয়ান’, ‘ফরগেট ইউ রিমেম্বার লাভ’, ‘বিগিন এগেইন’, ‘লিগ্যালি রোমান্স’ এবং ‘বিউটি রিবর্ন’।

এজেন্সি আরও জানিয়েছে, জিন জে ছিলেন অত্যন্ত প্রতিভাবান ও পরিশ্রমী একজন তরুণ অভিনেতা। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ভক্তদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে।

অভিনেতার মৃত্যুর খবর প্রকাশের পর চীনা সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে আসে এবং ভক্তরা তাকে একজন বিনয়ী ও নিবেদিতপ্রাণ শিল্পী হিসেবে স্মরণ করছেন।