সোমবার , ০১ জুন ২০২৬
সোমবার , ০১ জুন ২০২৬
হোমবিনোদনথালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ তুললেন অভিনেত্রী জুলি

থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ তুললেন অভিনেত্রী জুলি

favicon
ভোরের আলো ডেস্ক:
থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ তুললেন অভিনেত্রী জুলি

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়-কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিনেত্রী ও সাবেক নার্স জুলি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

জুলি অভিযোগ করে বলেন, বিজয় ও তার দলের সমর্থকদের দীর্ঘদিনের অনলাইন মাধ্যমে ট্রলিং ও মানসিক হয়রানির কারণে তিনি চরম মানসিক চাপে পড়েন। এর ফলেই তিনি গর্ভপাতের শিকার হন বলে দাবি করেন তিনি। এই ঘটনায় তামিল বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জুলি জানান, বিয়ের পর তিনি প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। কিন্তু অনলাইনে তার ও তার স্বামীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার দাবি, অবিরাম অপমানজনক মন্তব্যের চাপই তার গর্ভপাতের কারণ হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, তার সন্তান হারানোর ঘটনায় পরোক্ষভাবে দায়ী বিজয়। তবে তিনি স্পষ্ট করে জানান, বিজয় সরাসরি কোনো ঘটনার সঙ্গে জড়িত নন; বরং তার অভিযোগ সমর্থকদের লাগামহীন আচরণ বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়া।

এর আগে মার্চ মাসে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। সেখানে কয়েকজনের নাম উল্লেখ করা হলেও পরে তাকে জানানো হয় বিষয়টি ফৌজদারি অপরাধের পরিবর্তে দেওয়ানি মানহানির আওতায় পড়ে।

এদিকে অভিযোগের পর জুলিকে ঘিরে নানা ধরনের অপপ্রচার ছড়ানো হয়েছে বলেও তিনি দাবি করেছেন। তার মতে, এগুলো ছিল পরিকল্পিতভাবে তৈরি করা বিভ্রান্তিমূলক প্রচারণা।

এ বিষয়ে এখন পর্যন্ত থালাপতি বিজয় বা তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।