কিম সু-হিয়ানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোয় ইউটিউবার গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-ড্রামা তারকা কিম সু-হিয়ান-এর বিরুদ্ধে মিথ্যা তথ্য ও বিকৃত কনটেন্ট ছড়ানোর অভিযোগে এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি কিম সে-উই, যিনি জনপ্রিয় ইউটিউব চ্যানেল হোভার ল্যাব–এর প্রধান এবং সাবেক টেলিভিশন সাংবাদিক।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিম সে-উই এআই প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে কিম সু-হিয়ানের সুনাম ক্ষতিগ্রস্ত হয় এবং পরে অভিনেতা তার বিরুদ্ধে মানহানির মামলা করেন।
এর আগে আদালত তার বিরুদ্ধে প্রমাণ নষ্ট বা পালিয়ে যাওয়ার আশঙ্কায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।