বুধবার , ২৭ মে ২০২৬
বুধবার , ২৭ মে ২০২৬
হোমবিনোদনঢাকায় নেহারি রান্নায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ঢাকায় নেহারি রান্নায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকায় নেহারি রান্নায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ঢাকায় আবারও ভিন্নধর্মী কর্মকাণ্ডে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এবার তিনি নেহারি রান্নার ভিডিওতে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছেন।

ঈদ উপলক্ষে প্রকাশিত ভিডিওটি মঙ্গলবার (২৬ মে) পোস্ট করে ঢাকায় মার্কিন দূতাবাস। ভিডিওতে দেখা যায়, জনপ্রিয় ফুড কনটেন্ট ক্রিয়েটর মাহিম আহমেদ–এর সঙ্গে তিনি নেহারি রান্না করছেন।

ভিডিওতে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলায় কথা বলতে ও রান্নার বিভিন্ন ধাপে অংশ নিতে দেখা যায়। তিনি জানান, বাংলাদেশে তার প্রিয় খাবার খাসির বিরিয়ানি এবং তিনি রান্না করতে পছন্দ করেন।

ঈদ উপলক্ষে এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে তিনি ঢাকার রাস্তায় বিশেষ রিকশা চালিয়ে আলোচনায় এসেছিলেন।

মার্কিন দূতাবাস জানিয়েছে, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃশ্যমানভাবে উপস্থাপন করা হচ্ছে।