রবিবার , ৩১ মে ২০২৬
রবিবার , ৩১ মে ২০২৬
হোমবিনোদননারীদের নির্দিষ্ট ছকে দেখতে চায় সমাজ, বললেন নাজিফা তুষি

নারীদের নির্দিষ্ট ছকে দেখতে চায় সমাজ, বললেন নাজিফা তুষি

favicon
ভোরের আলো ডেস্ক:
নারীদের নির্দিষ্ট ছকে দেখতে চায় সমাজ, বললেন নাজিফা তুষি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি বলেছেন, সমাজে এখনো অনেক মানুষ নারীদের একটি নির্দিষ্ট ছকে দেখতে অভ্যস্ত। তবে একজন নারী কীভাবে নিজেকে প্রকাশ করবেন, কীভাবে জীবনযাপন করবেন—সেই সিদ্ধান্ত তার নিজের হওয়া উচিত।


সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার যখন সাজতে ইচ্ছা করবে, আমি সাজব। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত পছন্দ ও ইচ্ছার বিষয়। কিন্তু অনেক সময় মনে হয়, মানুষ একজন নারীকে একটি নির্দিষ্ট ফ্রেমের মধ্যেই দেখতে চায়।”


নারীদের স্বাধীন মতপ্রকাশ ও আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরে তুষি বলেন, এসব বিষয় নিয়ে মেয়েদের আরও বেশি কথা বলা প্রয়োজন। নিজের মতো করে বাঁচার আত্মবিশ্বাস গড়ে তোলাও জরুরি। তার মতে, একজন ছেলেকে সাধারণত এমন সামাজিক চাপের মুখোমুখি হতে হয় না।


সাক্ষাৎকারে ঈদ উদযাপন, ব্যক্তিজীবন, ক্যারিয়ার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।


সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, “সত্যি কথা বলতে, অনেক সময় আমার ফেসবুক ডিলিট করে দিতে ইচ্ছা করে। কারণ এই প্ল্যাটফর্মে এমন অনেক কিছু দেখতে হয়, যা আমার ভালো লাগে না।”


তিনি মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের জীবনে যেমন ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তেমনি অনেক সময় অপ্রয়োজনীয় চাপ ও নেতিবাচকতারও কারণ হয়ে দাঁড়ায়।