সোমবার , ০১ জুন ২০২৬
সোমবার , ০১ জুন ২০২৬
হোমবিনোদনঅর্থপাচার মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ, আদালতের হাতে প্রাথমিক প্রমাণ

অর্থপাচার মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ, আদালতের হাতে প্রাথমিক প্রমাণ

favicon
ভোরের আলো ডেস্ক:
অর্থপাচার মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ, আদালতের হাতে প্রাথমিক প্রমাণ

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ-এর বিরুদ্ধে অর্থপাচার ও চাঁদাবাজি সংক্রান্ত মামলায় অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মামলার নথিপত্রে তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়া গেছে।

ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-কে কেন্দ্র করে ২০০ কোটি রুপি অর্থপাচারের মামলায় এই নির্দেশ দেওয়া হয়। দিল্লির পাতিয়ালা হাউস আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রশান্ত শর্মা মামলার নথি পর্যালোচনা শেষে অভিযোগ গঠনের নির্দেশ দেন।

আদালত বলেন, সুকেশ চন্দ্রশেখরের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকার পরও জ্যাকলিন তার কাছ থেকে মূল্যবান উপহার ও আর্থিক সুবিধা গ্রহণ অব্যাহত রেখেছিলেন। আদালতের মতে, এসব তথ্য তার বিরুদ্ধে জোরালো সন্দেহের ভিত্তি তৈরি করে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, জ্যাকলিন প্রায় ৫ কোটি ৭১ লাখ রুপি মূল্যের বিভিন্ন বিলাসবহুল উপহার গ্রহণ করেছিলেন। এছাড়া তার পরিবারের সদস্যদের বিদেশি ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর অভিযোগও রয়েছে।