ঝিনাইদহে ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে আধুনিক কসাইখানার উদ্বোধন
ঝিনাইদহে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক কসাইখানার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে কসাইখানাটির উদ্বোধন করেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, কসাইখানাটি নির্মাণের জন্য ২০২৩ সালের ১৫ জানুয়ারি স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্প এবং ঝিনাইদহ পৌরসভার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে একই বছরের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রিস্টালটেক-এনএকে যৌথ উদ্যোগে নির্মাণকাজ শুরু করে।
দীর্ঘ প্রায় আড়াই বছরের কার্যক্রম শেষে ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি আধুনিক কসাইখানাটি আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।
৪৯ শতক জমির ওপর নির্মিত এই স্থাপনাটির মূল জবাই ও প্রক্রিয়াজাতকরণ এলাকা প্রায় আড়াই হাজার বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত।
তিনি বলেন, স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর এই কসাইখানায় প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরু এবং ২০টি ছাগল স্বাস্থ্যসম্মত পরিবেশে জবাই ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, আধুনিক এই কসাইখানা চালু হওয়ার ফলে স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।