শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমশিক্ষাভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ

ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন সব প্রতিষ্ঠানকে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠ পর্যায়ের সব দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।


বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগের পক্ষ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।


নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের অধীনস্থ সব প্রতিষ্ঠানের ভূমি উন্নয়ন কর পরিশোধ নিশ্চিত করতে হবে।


এ লক্ষ্যে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিস এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে বকেয়া ও চলতি বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে।


অধিদপ্তরের মতে, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে নির্ধারিত সময়ের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এ কারণে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের বকেয়া না থাকে এবং সরকারি নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়।