শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমসারা দেশশাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা, বসানো হলো নতুন বাক্স

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা, বসানো হলো নতুন বাক্স

favicon
ভোরের আলো ডেস্ক:
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা, বসানো হলো নতুন বাক্স

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের পুরোনো দানবাক্স সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।


এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে জেলা প্রশাসনের কয়েকজন সহকারী কমিশনার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাজার কর্তৃপক্ষকে অবহিত করেই পুরোনো দানবাক্স সিলগালা করা হয়েছে এবং নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে।


প্রশাসনের দাবি, দান হিসেবে পাওয়া অর্থের হিসাব-নিকাশে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


তবে মাজার সংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, প্রশাসন মাজারের কার্যক্রমের ওপর অধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ কারণে বিষয়টি নিয়ে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এদিকে প্রশাসন বলছে, দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।